গৌড় এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামড়া থেকে চুরি। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশনে। জানা গিয়েছে যাত্রীর নাম পাঞ্চালী বোস। ইনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর বোন। বাড়ি মালদার ইংরেজবাজার থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে মালদার জি আর পি।
জানা গিয়েছে এদিন প্রাক্তন মন্ত্রীর বোন পাঞ্চালী বোস ও তার মেয়ে কলকাতায় বিয়ের অনুষ্ঠান শেষ করে গৌড় এক্সপ্রেসে করে মালদা ফিরছিলেন। ট্রেনটি ফারাক্কা স্টেশন আসতেই পাঞ্চালী বোস দেখেন তাদের ব্যাগ নেই। ঘটনায় জেরে ট্রেনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খোয়া যায় নগদ টাকা ও সোনার অলঙ্কার সহ বেশ কিছু জিনিস। ওই যাত্রীর অভিযোগ ট্রেনের মধ্যে কোন গার্ড বা নিরাপত্তারক্ষী ছিল না। এরপর ট্রেন মালদা টাউন স্টেশনে আসলে গোটা ঘটনার বিবরণ দিয়ে মালদা জি আর পিতে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পড়ে ঘটনার তদন্তে নেমেছে জি.আর.পি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ojt4044OXIY